হজ্জের ইতিহাস
হযরত ইবরাহীম আঃ মক্কায় ইসলামী আন্দোলনের কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাঈল আঃ কে এখানে বসিয়েছিলেন , যেন তার পরে তিনি এ আন্দোলন চালিয়ে যেতে পারেন । হযরত ইসমাঈল আঃ এর পর তার বংশধরগন কতকাল দীন ইসলামের পথে চলেছে তা আল্লাহ তায়ালাই অবগত আছেন । কিন্ত পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যেই তারা যে পূর্ববর্তী মহাপুরুষদের শিক্ষা ও প্রদর্শিত পথ ভূলে গিয়েছিল এবং অন্যান্য জাহেল জাতির ন্যায় সর্বপ্রকার পাপ প্রথা ও গোমরাহীর প্রচলন করেছিল , তাতে সন্দেহ নেই । যে কা ’ বা ঘরকে কেন্দ্র করে এককাল এক আল্লাহর ইবাদাত ও প্রচার শুরু হয়েছিল , সেই কা ’ বা ঘরে শত শত মূর্তি স্থাপন করা হলো । এমনকি , মূর্তি পূজা বন্ধ করার সাধনা ও আন্দোলনে যে হযরত ইবরাহীম আঃ ও ইসমাঈল আঃ এর সারাটি জীবন অতিবাহিত হয়েছিল তাদের মূর্তি নির্মাণ করেও কা ’ বা ঘরে স্থাপন করা হয়েছিল । তাওহীদী ধর্মের অগ্রনেতা হযরত ইবরাহিম আঃ এর পরবর্তী বংশধরগন লাত , মানাত , উজ্জা , হুবাল , নসর , ইয়াগুস ,...