পোস্টগুলি

গবেষণা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলা ও আরবি ভাষাতত্বের মধ্যে তুলনা:

প্রাক কথন : ড . মুহাম্মদ শহীদুল্লাহর মতে - মানুষ যে সকল ধ্বনি দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা। আর বৈজ্ঞানিকভাবে ভাষার পঠন পাঠন বা বিশ্লেষণকে ভাষা তত্ব বলা হয়। -( ড . মুহাম্মদ শহীদুল্লাহ : ভাষার উৎপত্তি শহীদুল্লাহ রচনা বলি , আবুল কালাম মনজুর মোরশেদ সম্পাদিত , ৩য় খন্ড পৃ : ৪৩১ ) সুতরাং আরবি ভাষার বৈজ্ঞানিক পঠন পাঠন বা বিশ্লেষণকে আরবি ভাষা তত্ব বলা হয়। এ পৃথিবীতে মানব জাতির ভাষা অনির্ধারিত। তবে ড . মুহাম্মদ শহীদুল্লাহর মতে, ২৭৯৬ টি ভাষা পৃথিবীতে প্রচলিত আছে। তন্মধ্যে দুটি ভাষা নিয়ে তুলনামুলক আলোচনা করা হলো। যথা : ১ . বাংলা ভাষাতত্ত্ব ২ . আরবি ভাষাতত্ত ¦ । পৃথিবীর ভাষাগুলো কতটি গুচ্ছে বিভক্ত তাও মতবিরোধের উর্ধ্বে নয়। আল্লামা শিবলী নুমানী ও আল্লামা সৈয়দ সুলায়মান নদভী ভাষা পরিবারকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেন। যথা :- ক . আর্য বা ইন্দো - ইউরোপীয় যার অন্তুর্ভুক্ত রয়েছে বাংলা , সংস্কৃত , ফরাসী , ল্যাটিন , ইংরেজী ইত্যাদি। খ . সেমেটিক / হেমেটিক যার অন্তর্ভুক্ত হলো হিব...