ইমাম আজম আবু হানীফা (রহ.) এর সংক্ষিপ্ত জীবন চরিত:
●ভূমিকা: ইত্তিবা (অনুসরন) আর তাকলীদ সমার্থক শব্দ। এ সম্পর্কে আমি আল কালামুল মুফীদ গ্রন্থের প্রামানিক আলোচনা পেশ করছি। আমরা ও আমাদের আকাবির এই চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন যে, কুরআনে কারীম, হাদীস শরীফ, খুলাফায়ে রাশেদুন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে যেসব মাসায়েলে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত বর্ণিত হয়নি, সেগুলোতে আমাদেরকে মুজতাহিদ ইমামের অনুকরন ও তাকলীদ করতে হবে। সে ক্ষেত্রে আমরা ইমাম আবু হানীফা (রহ.) এর তাকলীদকে অন্যান্য ইমামগনের তাকলদের উপর প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আমরা রাসূল (স.) এর ন্যায় আবু হানীফা (রহ.) কিংবা অন্য কোনো ইমামকে মাসুম বা নিষ্পাপ মনে করি না। তাদেরকে শুধু মাত্র মুজতাহিদ মনে করি। আর মুজতাহিদদের সম্পর্কে উসূলে ফিকহের নীতি হল, মুজতাহিদের সিদ্ধান্ত যেমন সঠিক হতে পারে তেমনি ভুলও হতে পারে। ●ইমাম আযমের জীবনী: তাঁর নাম নূমান বিন সাবিত ইবনে যূতা। তাঁর দাদা ছিলেন কাবূলের অধিবাসী। সে যুগে কাবূল ও আফগানিস্তান ছিল ইরানের অন্তর্ভক্ত। তাঁর পিতা সাবিত শৈশবে ইসলাম গ্রহন করার পর হযরত আলী (রহ.) এর দরবারে হাজির হন। তিনি হযরত সাবিত (রহ.) ও তাঁর ভবিষ্যৎ সন্তানের জন্য বরকতের দোয়া করে...