পোস্টগুলি

সাদা পোশাকে গ্রেপ্তার করতে এলে

হঠাৎ করে সাদা পোশাকধারী কিছু লোক এসে যদি আপনাকে বলে , তারা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য । আপনাকে তাদের সঙ্গে যেতে হবে , আপনার বিরুদ্ধে অভিযোগ আছে । আপনি কিছু বুঝে উঠার আগেই আপনাকে গ্রেপ্তার করে বসলো । অথচ আপনি কোন অপরাধ করেননি । কিংবা ঘটনাটি আপনার সাথে না ঘটে আপনার কোন আত্নীয়ের   সাথে ঘটলো । এ অবস্থায় আপনি কি করবেন ? আপনার কি কোন প্রতিকার আছে ? এমন পরিস্থিতির শিকার হলে প্রথমেই মনে রাখতে হবে , দেশের একজন নাগরিক হিসেবে আপনার জানার অধীকার আছে কী কারনে আপনাকে গ্রপ্তার   করা হচ্ছে । তাই প্রথমে জিজ্ঞাস করুন আপনার অভিযোগটা কি ? সাথে তাদের পরিচয় জিজ্ঞাস করুন এবং তাদের পরিচয় পত্র দেখতে চাইবেন । একা একা কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনার পরিবার এবং আত্নীয়স্বজনকে জানান । প্রয়োজনে আশপাশের প্রতিবেশীদেরকে খবর দিন । প্রয়োজনে নিকটস্থ থানায় ফোন করে আপনার গ্রেপ্তারের বিষয়টি জানান । এবং থানা এ সম্পর্কে অবগত আছে কিনা তা জানার চেস্টা করুন । আপনার বিরুদ্ধে কোনো ...